রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাগড়াছড়িতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত

খাগড়াছড়িতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত

খাগড়াছড়িতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত

বন্যপ্রাণি ও বন সবাই মিলে করি সংরক্ষণ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় "আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস" উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২২ মে) সকাল ১০টায় খাগড়াছড়ি সদরের ঐতিহ্যবাহী মতাই পুখিরী তীর্থ স্থানে এই কর্মসূচির আয়োজন করা হয়। একটি বর্ণাঢ্য র‌্যালী শেষে স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​এলাকার কার্বারী কুঞ্জ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও নুনছড়ি মৌজার হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজা।

এবারের দিবসের মূল বিষয় ছিল "বৈশ্বিক প্রভাবের জন্য স্থানীয়ভাবে কাজ করা"। বক্তারা বলেন, জীববৈচিত্র্যের অবক্ষয় রোধে স্থানীয় সম্প্রদায়ের সচেতনতা ও ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই বৈশ্বিক পরিবেশ রক্ষায় সবচেয়ে বড় অবদান রাখতে পারে। প্রতি বছর ২২শে মে বিশ্বব্যাপী জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ বিষয়াবলী সম্পর্কে বোঝাপড়া ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটি পালন করা হয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,
​ক্যাপাসিটি বিল্ডিং অফিসার জ্ঞানদর্শী চাকমা,
​ডিস্ট্রিক্ট অফিসার সুকেতন চাকমা, উপজেলা বায়োডাইভারসিটি ফ্যাসিলিটেটর নকুল ত্রিপুরা, জেলা কর্মকর্তা (করলিয়া প্রজেক্ট) ​নবলেশ্বর দেওয়ান লায়ন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে 'বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রেস্টোরেশন ফর রেসিলিইন্স' (BERCR)। এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতা প্রদান করে ইউএনডিপি (UNDP)-এর 'ইকোসিস্টেম রেস্টোরেশন এন্ড রেসিলিন্স ডেভেলপমেন্ট ইন দ্যা সিএইচটি' (ERRD-CHT) প্রকল্পসহ অন্যান্য সহযোগী সংস্থাসমূহ।

​আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবেশপ্রেমীরা উপস্থিত থেকে পাহাড়ি অঞ্চলের বন ও বন্যপ্রাণী সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

​অজয় সেন ত্রিপুরা, জেলা প্রতিনিধি: