শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রামিসা হত্যার প্রতিবাদে দেবিদ্বারে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন

রামিসা হত্যার প্রতিবাদে দেবিদ্বারে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন

রামিসা হত্যার প্রতিবাদে দেবিদ্বারে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে কুমিল্লার দেবিদ্বারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।
শুক্রবার বিকেলে দেবিদ্বার স্বাধীনতা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা রামিসা হত্যাকাণ্ডসহ 

সারাদেশে শিশু ধর্ষণ, হত্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও প্রতিবাদ জানান।
উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক সাজেদুল রাশেদ রাফসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর হাসান তুষারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহমুদুল হাসান, উপজেলা মুখ্য সংগঠক কাজী মিজানুর রহমান, পৌর ছাত্রশক্তি নেতা শরিফুল ইসলাম, যুবশক্তি নেতা মুহতাদির যারিফ সিক্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ এবং যুগ্ম সদস্য সচিব জিসান খান আরিফ।
 

বক্তারা বলেন, “রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে যেভাবে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ সমাজে মেনে নেওয়া যায় না। দেশে দীর্ঘদিন ধরে ধর্ষণ ও হত্যার বিচার ঝুলে থাকায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক নৃশংস ঘটনা ঘটছে।বক্তারা অবিলম্বে রামিসা হত্যার দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

মোঃ আল আমিন দেবিদ্বার (কুমিল্লা)