শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

রাঙ্গামাটিতে আঞ্জুমানে মোত্তাবেইনে গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া এর উদ্যোগ একদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। আজ ২২ মে ২০২৬ ইং (শুক্রবার) সকাল ৯টা থেকে  রাঙ্গামাটির বনরূপা দায়রা ভবনে (লেকার্স পাবলিক স্কুলের পাশে)  এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।এ আয়োজন, ব্যাবস্থাপনা এবং পৃষ্ঠপোষকতায় ছিলেন আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম, রাহনুমায়ে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী) এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আওলাদে 

রাসুল, নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)।রাঙ্গামাটিতে আয়োজন করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) রাঙ্গামাটি জেলা কমিটি ও সার্বিকভাবে সহযোগীতা করেছে রাঙ্গামাটির সকল কমিটির সদস্যবৃন্দ এবং কাউখালী উপজেলার আওতাধীন বিভিন্ন শাখা এ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করছে। ব্যবস্থাপনায় ছিলেন মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ, রাঙ্গামাটি  ইউনিট। 
 

মোট রোগী ১৮১ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ দেয়া হয়। রক্তদান কর্মসূচিতে রক্ত দান করেন ৪৪ জন, ব্লাডগ্রুপিং করেন ৭৪ জন।আয়োজকদের পক্ষ থেকে আরও বলা হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে অতীতের ন্যায় ভবিষ্যতেও নিয়মিতভাবে চিকিৎসা সেবা, রক্তদান কর্মসূচি ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তারা।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান সময়ে বিনামূল্যে চিকিৎসাসেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাধারণ আয়ের মানুষ এ ধরনের উদ্যোগ থেকে সরাসরি উপকৃত হচ্ছেন। তারা আয়োজকদের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
 

রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, “মানুষের প্রয়োজনে রক্তদান করা একটি মানবিক দায়িত্ব। আমরা চাই সমাজের আরও তরুণরা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুক।স্থানীয় বাসিন্দারা জানান, চিকিৎসা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে। দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শেষে দেশ, জাতি ও মানবকল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

মোঃ কামরুল ইসলাম,রাঙ্গামাটি জেলা  প্রতিনিধি: