শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাগড়াছড়ির রামগড় থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় রামগড় থানা কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন বিপিএম- সেবা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ- সভাপতি ও উপজেলা পুলিশিং কমিটির আহবায়ক হাফেজ আহম্মদ ভূইয়া, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি ও পুলিশিং কমিটির সদস্য সচিব বাহার উদ্দিন, উপজেলা এনসিপি প্রধান সমন্বয় হারুনুর রসিদ,  বাংলাদেশ জামায়াতের ইসলামী সেক্রেটারি আনোয়ার হোসেন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু সহ অন্যান্যরা।

বক্তব্যে প্রধান অতিথি রামগড় উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সুপার এর পক্ষ থেকে সকল সহযোগিতা কামনা করা হয়। এলাকার রাজনৈতিক প্রতিহিংসা, মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, চুরি-ডাকাতি এবং শান্তি-শৃঙ্খলা রক্ষার বিষয়ে উপস্থিতিদের পক্ষ থেকে কমিউনিটি পুলিশিং কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রামগড় থানা পুলিশকে কার্যকরী ভুমিকা রাখার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পুলিশিং কমিটির সদস্য, সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, টমটম - সিএনজি- বাস শ্রমিক প্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।অজয় সেন ত্রিপুরা, খাগড়াছড়ি: