সোমবার, জুন ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাধবপুর চুনারুঘাট রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের চমক

মাধবপুর চুনারুঘাট রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের চমক

মাধবপুর চুনারুঘাট রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের চমক

বহু আলোচনার পর অবশেষে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অলিউল্লাহ নোমানকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

গতকাল বিকেলে অনুষ্ঠিত আসনের জরুরি রুকন (সদস্য) সম্মেলনে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের সহকারী সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। সম্মেলনস্থলে ঘোষণাটি দেওয়া মাত্রই উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে সাংবাদিক অলিউল্লাহ নোমান।
দলীয় সূত্র জানায়, এই আসনে আগে প্রার্থী ছিলেন জামায়াতের জেলা আমীর মাওলানা মুখলিসুর রহমান। তবে কেন্দ্রীয় নেতৃত্ব কৌশলগত পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়—যেখানে জনপ্রিয়তা, গণমাধ্যম উপস্থিতি এবং তরুণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতাকে বিবেচনায় রাখা হয়েছে।
নেতারা মনে করছেন, অলিউল্লাহ নোমানের বিশ্লেষক পরিচিতি এবং জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা নির্বাচনী মাঠে দলের পক্ষে ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে।

ঘোষণার সময় এহসানুল মাহবুব জোবায়ের বলেন—  “হবিগঞ্জ–৪ আসনে নতুন উদ্যম, নতুন নেতৃত্ব এবং তরুণসমর্থনের প্রতীক হিসেবে আমরা অলিউল্লাহ নোমানকে প্রার্থী ঘোষণা করছি। দলের উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক ভিশন তিনি সফলভাবে জনগণের সামনে তুলে ধরতে পারবেন বলে আমাদের বিশ্বাস।”