শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক পলিসি ডিসকাশন সম্মেলনে ইউসিএলএ-তে বক্তব্য রাখলেন সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন

আন্তর্জাতিক পলিসি ডিসকাশন সম্মেলনে ইউসিএলএ-তে বক্তব্য রাখলেন সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন

আন্তর্জাতিক পলিসি ডিসকাশন সম্মেলনে ইউসিএলএ-তে বক্তব্য রাখলেন সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ)-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক যুব সংস্থার আয়োজিত নীতিমালা আলোচনা সম্মেলনে বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরামের সভাপতি ও নবী বংশের ৩২তম আওলাদ শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন।
২৩ মে ২০২৬, শনিবার সকাল ১১টায় সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।
 

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্কৃতির তরুণ নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ, নেতৃত্বের বিকাশ এবং মানবিক মূল্যবোধ নিয়ে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন বলেন, তরুণ সমাজকে মানবতা, শান্তি ও নৈতিক নেতৃত্বের পথে এগিয়ে নিতে আন্তর্জাতিক পর্যায়ের এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আজকের এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে চিন্তাভাবনা ও অভিজ্ঞতা বিনিময় করতে পেরে আমি আনন্দিত ও কৃতজ্ঞ।
 

তিনি আরও বলেন, এমন একটি মর্যাদাপূর্ণ আয়োজনে অংশগ্রহণ করা আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা। ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে আন্তর্জাতিক সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় আয়োজক প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট প্রতিনিধি এবং অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন দেশের যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: