আজ নরসিংদীতে নবাগত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক জেলা প্রশাসক এবং বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজের সাথে পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক ও সিনিয়র জজ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাতের মাধ্যমে পরিচয় বিনিময় শেষে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা এবং জনসেবা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
নবাগত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক নরসিংদীতে দায়িত্ব পালনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার সার্বিক নিরাপত্তা ও জনকল্যাণ নিশ্চিতে তাঁর অঙ্গীকার ব্যক্ত করেন বলে সূত্রে জানা গেছে।