শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরার তালায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১

সাতক্ষীরার তালায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১

সাতক্ষীরার তালায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১

 সাতক্ষীরার তালা উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত এবং মেহেদী (২৫) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।


মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিম ফকির উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের হাফিজুল ফকিরের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজের খামারের জন্য মাছ আনতে মোটরসাইকেলে করে চুকনগরের উদ্দেশ্যে রওনা হন নাসিম। তার সঙ্গে আরোহী হিসেবে ছিলেন মেহেদী। পথে তেতুলিয়া এলাকায় পৌঁছালে ১৮ মাইল দিক থেকে আসা ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪ নম্বরের একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।


স্থানীয়দের দাবি, সংঘর্ষের পর মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে আটকে যায়। এতে ঘটনাস্থলেই নাসিম ফকিরের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন মেহেদী।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত মেহেদীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।


তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি: