শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেবহাটার হাদিপুরে পুলিশের রাতভর অভিযানে ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার,পালালো মাদক কারবারিরা

দেবহাটার হাদিপুরে পুলিশের রাতভর অভিযানে ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার,পালালো মাদক কারবারিরা

দেবহাটার হাদিপুরে পুলিশের রাতভর অভিযানে ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার,পালালো মাদক কারবারিরা


সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামে পুলিশের বিশেষ অভিযানে ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।


পুলিশ সূত্রে জানা যায়, ২৫ মে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে দেবহাটা থানার এসআই নকীব পান্নু সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে হাদিপুর গ্রামের আব্দুর রশিদের ভাটার পাশে অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় ব্যক্তিদের সহায়তায় ভাটার উত্তর-পশ্চিম কোণের একটি ফাঁকা স্থান থেকে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা দুইটি বস্তা উদ্ধার করা হয়।


পরে সাক্ষীদের উপস্থিতিতে বস্তা দুটি খুলে তল্লাশি চালিয়ে ২৩৪ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন মাদক কারবারি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।


অভিযান শেষে এসআই নকীব পান্নু দেবহাটা থানায় ফিরে এ ঘটনায় একটি এজাহার দায়ের করেন। পুলিশ জানিয়েছে, জড়িত মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারে মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি: