সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫০ হতদরিদ্রের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

সৈয়দপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫০ হতদরিদ্রের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

সৈয়দপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫০ হতদরিদ্রের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে সংসদ সদস্যের অনুকূলে প্রাপ্ত বিশেষ আর্থিক সাহায্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশে এই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।
সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মতিয়ুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাযহারুল ইসলাম, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান এবং সেক্রেটারি ওয়াজেদ আলী প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, "পবিত্র ঈদুল আযহার আনন্দ যেন সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোও সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।" ঈদ উপহার পেয়ে উপস্থিত হতদরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ দেখা যায়। আগামীতেও এইধরনের কল্যাণমূলক দারিদ্র্যবিমোচন কর্মসূচিগুলো অব্যাহত থাকবে বলে আশাবাদী সুধিসমাজ।