সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মানবিক বাংলাদেশ তৈরিতে শিক্ষার মাধ্যমে জনগনকে জনশক্তিতে রূপান্তর করতে চায় সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

মানবিক বাংলাদেশ তৈরিতে শিক্ষার মাধ্যমে জনগনকে জনশক্তিতে রূপান্তর করতে চায় সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

মানবিক বাংলাদেশ তৈরিতে শিক্ষার মাধ্যমে জনগনকে জনশক্তিতে রূপান্তর করতে চায় সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুরের ঘোড়াঘাটে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে এবং প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে ২০১৬) উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার মাধ্যমে জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে চায় সরকার। এজন্য মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহবান জানান। তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন কাউসার শেখ, বিরামপুর সহকারী পুলিশ সুপার হারেজ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপি সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ উপজেলা বিএনপির ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের হাতে বিশেষ অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

রাফছানজানী শুভ, 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: