সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেতনের দাবিতে সোনাীগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

বেতনের দাবিতে সোনাীগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

বেতনের দাবিতে সোনাীগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

মঙ্গলবার (২৬ মে ) মহাসড়কের সোনারগাঁ থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানজট ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২ টার দিকে মহাসড়কের সোনারগাঁ টিপুরদী এলাকার পাশে অবস্থিত চৈতি গার্মেন্টসের সামনে মহাসড়কে শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে অবরোধ করে আন্দোলন শুরু করেন। এ সময় তারা মহাসড়কের দুটি লেনের সামনে বিক্ষোভ করেন। গত এপ্রিল মাসের বকেয়াসহ মে মাসের বেতন ঈদের আগে পরিশোধ করার দাবি জানান তারা। তবে মালিকপক্ষ পুরো বেতন দিতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে ক্ষোভে শ্রমিকরা আন্দোলন শুরু করে ও মহাসড়ক অবরোধ করেন।

সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)গোলাম সারোয়ার বলেন, মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে  নিতে  আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যাতে  দ্রুত সময়ের মধ্যে  সমাধান পৌঁছানো যায় এবং যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি শামীম শেখ বলেন, দুপুর থেকে চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এতে সড়কের একটি লেনে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট মেঘনা টোলপ্লাজার দিকে গিয়ে ঠেকেছে। শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

মোশারফ হোসেন খসরু 
সোনারগাঁও প্রতিনিধি