সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রখ্যাত টেলিভিশন প্রযোজক মুস্তাফিজুর রহমান মারা গেছেন

প্রখ্যাত টেলিভিশন প্রযোজক মুস্তাফিজুর রহমান মারা গেছেন

প্রখ্যাত টেলিভিশন প্রযোজক মুস্তাফিজুর রহমান মারা গেছেন

বাংলাদেশের টেলিভিশন অঙ্গনের অন্যতম প্রযোজক ও বিটিভির সাবেক মহাপরিচালক (ডিজি) মুস্তাফিজুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন তার একসময়ের সহকর্মী রাজন হাসান।

তিনি জানান, মুস্তাফিজুর রহমান আজ বিকেল ৩টায় উত্তরার বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বর্তমানে তার মরদেহ সিএমএইচের হিমঘরে রাখা হয়েছে। বিদেশে অবস্থানরত তার দুই ছেলে দেশে ফেরার পর আগামী ৩০ জুলাই জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে দাফন করা হবে।

জানা গেছে, মুস্তাফিজুর রহমান ছিলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্বর্ণযুগের অন্যতম সফল প্রযোজক। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী ধারাবাহিক ‘এইসব দিনরাত্রি’র প্রযোজক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। এছাড়া হুমায়ূন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’সহ বহু জনপ্রিয় নাটক ও টেলিভিশন প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

মুস্তাফিজুর রহমানের নির্মাণশৈলী ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি বাংলা টেলিভিশন নাটকের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বেসরকারি টেলিভিশন ‘বাংলাভিশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেন।

মুস্তাফিজুর রহমান শুধু একজন সফল প্রযোজকই ছিলেন না, বরং নতুন প্রজন্মের অসংখ্য গণমাধ্যমকর্মীকে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিল্পী, কলাকুশলী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।