সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের হামলায় নিহত ৪ সেনাকে কেন তালিকা থেকে সরাল যুক্তরাষ্ট্র?

ইরানের হামলায় নিহত ৪ সেনাকে কেন তালিকা থেকে সরাল যুক্তরাষ্ট্র?

ইরানের হামলায় নিহত ৪ সেনাকে কেন তালিকা থেকে সরাল যুক্তরাষ্ট্র?

ইরানের হামলায় নিহত চারজন মার্কিন সেনাকে সরকারি যুদ্ধাহত তালিকা থেকে সরিয়ে আলাদা বিভাগে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এমন দাবি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের । 

এপির প্রতিবেদনে বলা হয়েছে, আগে ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম (ডিসিএএস)-এ যুদ্ধে নিহত ও আহত সেনাদের তথ্য প্রকাশ করা হত। তবে গত সপ্তাহে নিহত চার সেনা এবং বহু আহত সদস্যের তথ্য মূল তালিকা থেকে সরিয়ে বিদেশি অভিযান নামে নতুন একটি বিভাগে স্থানান্তর করা হয়।

নতুন তালিকায় নিহত চার সেনার পাশাপাশি ২০৭ জন আহত মার্কিন সেনার নাম রয়েছে। তবে এই আহতদের সবাই যে সরাসরি ইরান যুদ্ধের সময় আহত হয়েছেন, তা নিশ্চিত নয়।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেজ বলেন, হতাহতের সংখ্যা প্রকাশে যে পরিবর্তন দেখা গেছে, তা ডেটার অসঙ্গতি ও সাময়িক প্রযুক্তিগত সমস্যার কারণে হয়েছে। তিনি দাবি করেন, বিষয়টি দ্রুত সমাধান করা হবে।

তবে এই পরিবর্তনের পর যুদ্ধসংক্রান্ত তথ্য প্রকাশে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এপি জানিয়েছে, সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে পেন্টাগন হতাহত ও সামরিক কৌশল সম্পর্কে আগের তুলনায় অনেক কম তথ্য প্রকাশ করছে।

এছাড়া মে মাসের শুরু থেকে যুদ্ধ নিয়ে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করেনি পেন্টাগন। আর ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সাংবাদিকদের জন্য নিয়মিত হতাহতের প্রতিবেদন প্রকাশ বন্ধ রেখেছে। ঠিক এই সময়ে ইরান দাবি করছে, গত ১৫ দিনে তারা অন্তত ২০০ জন মার্কিন সেনা হত্যা করেছে।