ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি'র উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে
১৮০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার, ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল (এমপি)।
তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, একজন সফল রাষ্ট্রনায়ক। তিনি আরো বলেন, বাংলাদেশের ক্রান্তিলগ্নে দেশের দুঃসময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের হাল ধরেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের প্রশাসক জনাব সিরাজুল ইসলাম সিরাজ সহ জেলা বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে ১৮০০ দোস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ ও দুয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয় ।
মো: সোহেল রানা
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।