মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীতে রাতের আঁধারে পথ আটকে তরুণকে পিটিয়ে হত্যা

নোয়াখালীতে রাতের আঁধারে পথ আটকে তরুণকে পিটিয়ে হত্যা

নোয়াখালীতে রাতের আঁধারে পথ আটকে তরুণকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রাতের আঁধারে পথ আটকে এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের প্রাক-মুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত তরুণের নাম জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩)। তিনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজীবাড়ির সৌদি আরবপ্রবাসী মো. হানিফের ছেলে। তিনি পেশায় দোকান কর্মচারী।

‎পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে প্রাক-মুন্সিরহাট বাজারে দুই স্বর্ণকারের বিরোধকে কেন্দ্র করে দুটি পক্ষের ঝগড়া বাধে। তখন রাকিব বাজারে ঝামেলা না করার জন্য তাঁদের অনুরোধ করেন। এ সময় একটি পক্ষ রাকিবের ওপর ক্ষিপ্ত হয়। 

‎গতকাল শনিবার রাতে রাকিব বাজারে অবস্থান করছিলেন। এ সময় স্বর্ণকারদের দুটি পক্ষও বিরোধ মীমাংসার জন্য বাজারে জড়ো হয়। এর একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে রাকিবকে বাজার থেকে বাড়িতে চলে যেতে বলেন কয়েকজন দোকানি। 

‎এরপর রাকিব তাঁর ছোট ভাই রিমনসহ বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালায়। রড দিয়ে বেধড়ক পিটিয়ে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেওয়া হয়। তাঁকে রক্ষা করতে এগিয়ে যাওয়ায় তাঁর ভাই রিমনের ওপরও হামলা করেন দুর্বৃত্তরা। পরে রিমনের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। রাকিবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‎জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান  তিনি বলেন, রাতের আঁধারে রাকিবের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের কাউকে পায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মোঃ আরিফ হোসেন। 
‎নোয়াখালী প্রতিনিধি।