কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রিপন দাশের ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় বদলির আদেশে ' এন্টার টিভি পরিবার তাঁকে আন্তরিক বিদায়ী শুভেচ্ছা জানাচ্ছে।
কসবা থানার কর্মজীবনে তিনি একজন অত্যন্ত দায়িত্বশীল, জনবান্ধব এবং মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।গণমাধ্যমের সাথে পেশাদার সম্পর্ক বজায় রেখে, তথ্য ও আইনি প্রক্রিয়া দিয়ে ' তিনি সর্বদা ইতিবাচকভাবে সহযোগিতা করেছেন। একজন দায়িত্বশীল কর্মকর্তার এই বদলি কসবার জন্য একটি ভারি-শূন্যতার সৃষ্টি করবে।
পেশাগত দায়িত্ব পালনে তাঁর এই আন্তরিক সহযোগিতার কথা ' এন্টার টিভি তথা কসবা বাসি সর্বদা কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
নতুন কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তাঁর আরও অধিকতর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। এন্টার টিভির পক্ষ থেকে শুভকামনা রইল আপনার জন্য অবিরাম।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
