দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি। তাতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ৮৪তম শতক পূর্ণ করলেন এ তারকা ব্যাটার।রায়পুরে বুধবার (৩ ডিসেম্বর) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ও। এছাড়া ফিফটি হাঁকিয়েছেন লোকেশ রাহুল। তাতে সিরিজ জিততে বড় পুঁজি পেলো ভারত।
নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করেছে ৩৫৮ রান। প্রথম ম্যাচে ১৭ রানে হারা দক্ষিণ আফ্রিকাকে সিরিজ বাঁচাতে ওভারপ্রতি করতে হবে ৭.১৮ রান।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য খুব একটা ভালো করতে পারেনি ভারত। দলের খাতায় ৬২ রান যোগ হতেই দুই ওপেনারকে হারায় তারা। ৮ বলে ১৪ রান করে রোহিত শর্মা আর ৩৮ বলে ২২ রান করে বিদায় নেন যশস্বী জয়সওয়াল। এরপর তৃতীয় উইকেটে বড় জুটি গড়ে তোলেন কোহলি ও রুতুরাজ। প্রোটিয়া বোলারদের কোনো পাত্তা না দিয়ে চার-ছক্কার ফোয়ারা বইয়ে দেন ২২ গজে। ১৯৫ রানের জুটিতে দুজনেই পান সেঞ্চুরির দেখা।
