শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিতা পুত্র নি/হত বাসে আগুন দিল জনতা

পিতা পুত্র নি/হত বাসে আগুন দিল জনতা

পিতা পুত্র নি/হত বাসে আগুন দিল জনতা

বাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে পিতা-পুত্র নিহত
ঘাতক চালক আটক, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকায় বিআরটিসি বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন স্থানীয় মোটরসাইকেল মেকানিক শাহজাহান (৪৫) ও তার ছেলে মোহাম্মদ আরিফ (১৮)।

সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের আমতল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই ফটিকছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাসের চালক মো. রাসেল (৩৮) কে আটক করতে সক্ষম হয়েছে।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে গ্যারেজ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বাস ও অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে বিক্ষোভ শুরু করে এবং একপর্যায়ে দুর্ঘটনায় জড়িত বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।