মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল করা ব্যক্তিকে ধরেছে পুলিশ

এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল করা ব্যক্তিকে ধরেছে পুলিশ

এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল করা ব্যক্তিকে ধরেছে পুলিশ

 নিউজ ডেস্ক : 

ট্রাফিক সিগন্যালে এআই ক্যামেরা ফাঁকি দিতে সম্প্রতি এক মোটরসাইকেল চালক তার নম্বরপ্লেটের তিনটি ডিজিট কাগজ দিয়ে ঢেকে রেখেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল হবার পর পুলিশ অনুসন্ধান চালিয়ে সেই ব্যক্তিকে আটক করেছে। পরে তাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। 

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, গত ১৯ মে এক মোটরসাইকেলচালক নম্বরপ্লেটের তিনটি ডিজিট সাদা স্কচটেপ দিয়ে ঢেকে রাজধানীর সড়কে চলাচল করেন। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়। ২১ মে বিষয়টি ডিএমপির নজরে আসে। শুরু থেকেই তারা গুরুত্ব দিয়ে তদন্ত করে সেই ব্যক্তিকে খুঁজে বের করেন। তার নাম লাবলু হক (৩৮)। তিনি রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা।

আনিছুর রহমান বলেন, ছবিতে চালকের চেহারা স্পষ্ট ছিল না। তাই বিভিন্ন জায়গার ছবি তুলে ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে স্পট মেলানো হয়। পরে অনেকটা ম্যানুয়ালি ধরে ধরে অনুসন্ধান করে তাকে খুঁজে বের করা হয়। ট্রাফিক আইন ভঙ্গকারী ওই ব্যক্তির হেলমেট ছিল না। এতে তিনি এআই ক্যামেরায় ধরা পড়ে যাবার ভয়ে তার নম্বরপ্লেটের কয়েকটি ডিজিট ঢেকে গন্তব্যে পৌঁছান বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এমন অনুসন্ধান তারা করেছেন এই বোঝাতে যে, আইন অমান্য করলে ট্রাফিক বিভাগের তা ধরে ফেলার সক্ষমতা রয়েছে। তবে, কাউকে জেল-জরিমানা করা লক্ষ্য নয় বলেও জানান। বলেন, মূলত সাধারণ জনগণকে সচেতন করতেই তারা একাজ করেছেন।

সংবাদ সম্মেলনে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিসি) উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান, গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিন উপস্থিত ছিলেন।