ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের টিম ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন উত্তর মৌড়াইল এলাকা হতে ২১ (একুশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৬৭,৯৯০ (সাতষট্টি হাজার নয়শত নব্বই) টাকা ও ০২ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধারসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ইয়ামিনের বিরুদ্ধে ইতিপূর্বে ০৩টি মাদক মামলাসহ মোট ০৬টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ ইয়ামিন
পিতা- জমসেদ আলী
সাং-উত্তর মৌড়াইল
২। পারভীন
স্বামী- আজাদ মিয়া
পিতা-রফিক মিয়া
সাং-উত্তর মৌড়াইল
উভয় থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ-সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধি মনির হোসাইন |
