সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন আজ

রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন আজ

রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন আজ

 নিউজ ডেস্ক : 

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা আলোচিত মামলায় আজ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আদালতে দু্ইপক্ষ তাদের নিজ নিজ দাবির সপক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরবেন। যুক্তিতর্ক শেষে এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল।

এর আগে, গতকাল অভিযুক্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী আত্মপক্ষ সমর্থন করেন। নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান সোহেল রানা। তবে দোষ অস্বীকার করেন তার স্ত্রী স্বপ্না খাতুন।গত ২ জুন রামিসা হত্যা মামলায় তার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষ্য দেন। ১ জন স্বতন্ত্র হয় এই মামলার বিচার।