শুক্রবার, জুন ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত |

ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত |

ফটিকছড়ি প্রেসক্লাবের  উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত |

ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (৩ জুন) রাত ৮টায় ফটিকছড়ি পৌর সদরের ডাকবাংলো সড়কস্থ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 
অনুষ্ঠানে সাংবাদিকরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাংবাদিক ফখরুল ইসলাম চৌধুরী, দৌলত শওকত, এমরান ফরহাদ, নাছির উদ্দিন, সাইফুর রহমান সোহান, আলমগীর নিশান, আনোয়ার হোসেন ফরিদ ও আহমেদ এরশাদ খোকন, এম. জুনায়েদ, মোস্তফা কামরুল, শাহনেওয়াজ নাজিম, ফজলুল করিম, আব্দুল কাদের চৌধুরী এবং মো. তারেক প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করে। আগামীতে ফটিকছড়ি প্রেসক্লাবের উন্নয়ন এবং এলাকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: