সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফারাবির মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন ও সড়ক অবরোধ

ফারাবির মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন ও সড়ক অবরোধ

ফারাবির মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন ও সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের নয়ারহাট এলাকায় নিখোঁজের একদিন পর খাল থেকে উদ্ধার হওয়া ৩ বছরের শিশু সানি আল ফারাবির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে রায়পুর উপজেলা শহরে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত শিশুর স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ফারাবির ছবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানান।

এ সময় বিক্ষোভকারীরা “ফারাবির হত্যার বিচার চাই”, “খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে”, “প্রশাসনের নীরবতা কেন, জবাব চাই” এবং “হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফারাবির মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়েছে বলে পরিবারের দৃঢ় সন্দেহ। তাই প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু পুরো এলাকাকে নাড়িয়ে দিয়েছে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও রহস্য উদঘাটন না হওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে ফারাবি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন শুক্রবার সকালে নয়ারহাট এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফারাবি স্থানীয় জোড়পোল এলাকার লক্ষিসী বাড়ির মো. ফিরোজের ছেলে। স্বজনদের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

রায়পুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। 

মাহবুব হোসেন রনি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: