শুক্রবার, জুন ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদকের বিরুদ্ধে এক রকম জিহাদ ঘোষণা করেছেন কাশিমপুর থানার ওসি।

মাদকের বিরুদ্ধে এক রকম জিহাদ ঘোষণা করেছেন কাশিমপুর থানার ওসি।

মাদকের বিরুদ্ধে এক রকম জিহাদ ঘোষণা করেছেন কাশিমপুর  থানার ওসি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেন জিএমপি, কমিশনার, জনাব মো. ইসরাইল হাওলাদার।গাজীপুর কাশিমপুর থানায়
কঠোর ভাবে মাদকের বিরুদ্ধে 
নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে

গাজীপুর কাশিমপুর থানা এলাকায় জনবসতি বেড়ে উঠায় অপরাধীদের বিচরণও বেড়েছে। ওসি খালিদ হোসেন আসার পরে নড়েচড়ে বসেছে মাদক ব্যবসায়ীরা। কারণ, মাদকের বিরুদ্ধে এক রকম জিহাদ ঘোষণা করেছেন কাশিমপুর  থানার ওসি। এন্টার টিভি এর একান্ত সাক্ষাৎকারে বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কঠোর ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার,

ওসি খালিদ তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, এলাকার যুবসমাজকে রক্ষায় মাদক কেনাবেচা বা সেবনের সঙ্গে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “মাদক আমাদের সমাজের জন্য একটি নীরব ঘাতক। আমি দায়িত্ব নিয়েছি এবং আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে মাদক ও জুয়া মুক্ত কাশিমপুর থানা এলাকা থেকে বিতাড়িত করা।

কাশিমপুর থানার ওসি খালিদ হোসেন এই সময় মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত, তারা হয় আত্মসমর্পণ করুক, নয়তো কঠোর আইনি ব্যবস্থার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকুন। আমার প্রশাসন মাদকের শেকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর।” তিনি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতি আহ্বান জানান-একযোগে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে।

তিনি আরও জানান, খুব শিগগিরই থানা এলাকায় মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান শুরু হবে। এই অভিযানে সাদা পোশাকে পুলিশ নজরদারি বাড়াবে এবং স্কুল-কলেজের আশেপাশে বিশেষ টহল দল মোতায়েন করা হবে, যাতে যুবসমাজ মাদকের ছোবল থেকে রক্ষা পায়।

ওসির এই কঠোর অবস্থানের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজ ও স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, ওসির উদ্যোগে এলাকা দ্রুতই মাদকের অভিশাপ থেকে মুক্তি পাবে।

উজ্জ্বল হাসান জয় গাজীপুর প্রতিনিধি |