কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকায় ঝটিকা মিছিল বের করার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ছাত্রলীগের ৮ জন নেতা/কর্মীকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৮ আসামিকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১.আব্দুল ফুয়াদ (২৭), পিতা-আব্দুল কইয়ুম খান,মাতাঃ-মোছা:- সালমা খানম সাং,বয়লা (খানাবাড়ী) থানা+জেলা কিশোরগঞ্জ সদর।
২.আবু রায়হান (সোহাগ) (৪৩) পিতাঃ-হাজী আবু হানিফ,মাতাঃ-রওশনআরা খানম,সাং,বগাদিয়া তালতলা,থানা ও জেলা-কিশোরগঞ্জ।
৩.শহিদুল ইসলাম ওরফে এমদাদুল হক,(২৮) পিতাঃ--আবু বক্কর মিয়া, সাং,সাদুল্লাচর থানা ও জেলা-কিশোরগঞ্জ।
৪.কাঞ্চন মিয়া (৫০), পিতা- সামছুদ্দিন সাং,লতিবপুর (রশিদাবাদ) থানা ও জেলা-কিশোরগঞ্জ।
৫.সোহেল রানা ওরফে রাসেল (৩৭), পিতা- মৃত,ওসমান গণি,মাতা-সখিনা,সাং-কাশোয়ারচর,থানা ও জেলা-কিশোরগঞ্জ।
৬.আতিকুজ্জামান আলিফ (৩২), পিতা- আব্দুল হান্নান,মাতা-মোমেনা খাতুন,সাং-সতাল মন্দিরের পিছনে,থানা ও জেলা-কিশোরগঞ্জ।
৭.কাঞ্চন (৪২),পিতা- আব্দুর রাজ্জাক,মাতা-আমেনা খাতুন,সাং-গাইটাল (সওদাগর মসজিদ) থানা ও জেলা-কিশোরগঞ্জ সদর।
৮.আশরাফুল ইমাম শরিফ (৪০),পিতা-মৃত হাজী মো,শাজাহান, সাং-চৌদ্দশত নোয়াপাড়া,থানা ও জেলা-কিশোরগঞ্জ সদর।
কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম ভুইঁয়া জানান গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে যথারীতি,গ্রেপ্তারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
