সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাগড়াছড়িতে প্রমীলা ফুটবল টুর্নামেন্ট শুরু: উদ্বোধনী খেলায় সুইহলামং ফুটবল একাডেমির জয়

খাগড়াছড়িতে প্রমীলা ফুটবল টুর্নামেন্ট শুরু: উদ্বোধনী খেলায় সুইহলামং ফুটবল একাডেমির জয়

খাগড়াছড়িতে প্রমীলা ফুটবল টুর্নামেন্ট শুরু: উদ্বোধনী খেলায় সুইহলামং ফুটবল একাডেমির জয়

খাগড়াছড়ি বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস) আয়োজনে "প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬" শুরু হয়েছে।

শুক্রবার (৫জুন ২০২৬) বিকেলে খাগড়াছড়ির গোলাবাড়ী এলাকার ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় সুইহলামং ফুটবল একাডেমি, কাউখালী (রাঙ্গামাটি) ২-১ গোলে স্বাগতিক বিটিজেকেএস দলকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।

খেলার আগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিটিজেকেএসের সভাপতি নবলেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা নারী ফুটবলের বিকাশ, তরুণীদের খেলাধুলায় অংশগ্রহণ এবং পার্বত্য অঞ্চলে ক্রীড়া চর্চার প্রসারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ফুটবল এসোসিয়েশনের আহ্বায়ক তুহিন কুমার দে, জাতীয়তাবাদী মহিলা দলের খাগড়াছড়ি জেলা সভাপতি কুহেলী দেওয়ান, বি.কে. স্মৃতি সংসদের সভাপতি পুলক নারায়ন রোয়াজা, ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনক বরন ত্রিপুরা, জেলা প্রমীলা ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা, ক্রীড়া সংগঠক সূর্যব্রত ত্রিপুরা এবং বিটিজেকেএসের সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরাসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

জানা গেছে, টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিচ্ছে। গ্রুপ-এ রয়েছে ক্রাউন ফুটবল একাডেমি (ঘাগড়া, রাঙ্গামাটি), পার্বত্য ফুটবল একাডেমি ও খাগড়াছড়ি ফুটবল একাডেমি। গ্রুপ-বি'তে রয়েছে বিটিজেকেএস, সুইহলামং ফুটবল একাডেমি (কাউখালী, রাঙ্গামাটি) এবং মাটিরাঙ্গা ফুটবল একাডেমি।

লীগ পর্বের খেলা শেষে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে অংশ নেবে। আগামী ১০ ও ১১ জুন সেমিফাইনাল এবং ১২ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নারী ফুটবলের বিকাশ এবং পার্বত্য অঞ্চলের উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা বিকাশের লক্ষ্যে এ টুর্নামেন্টের সব খেলা ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

অজয় সেন ত্রিপুরা, খাগড়াছড়ি: