সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম সমিতি কাতারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চট্টগ্রাম সমিতি কাতারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চট্টগ্রাম সমিতি কাতারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কাতার বিশ্ববিদ্যালয় থেকে ২০২৬ সালে পিএইচডি ডিগ্রিতে প্রথম স্থান অর্জনকারী চট্টগ্রামের কৃতি সন্তান ড. হোছাইন মো. নাঈমুল হক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম সমিতি কাতার।

বৃহস্পতিবার (৪ জুন) কাতারের আল থুমামা এলাকার দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. হযরত আলী খান।


চট্টগ্রাম সমিতি কাতারের সভাপতি ইসমাঈল মুনসুরের সভাপতিত্বে এবং মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসাইন। এ সময় আরও বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আবু সাঈদ, শরিফুল হক সাজু, সহ-সভাপতি মাওলানা জমির উদ্দীন, কাজী ফারুক পেয়ারু, আমির সোহেল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল রানা, প্রকৌশলী আমানত হোসেন এবং মো. ইমরান।

বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও বাংলাদেশি শিক্ষার্থীরা শিক্ষা, গবেষণা ও পেশাগত ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে দেশের সুনাম বিশ্বদরবারে তুলে ধরছেন। তারা ড. হোছাইন মো. নাঈমুল হকের কৃতিত্বের প্রশংসা করেন এবং নবীন গ্র্যাজুয়েটদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে উচ্চশিক্ষা ও গবেষণায় বাংলাদেশি তরুণদের আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি প্রবাসে বসবাসরত শিক্ষার্থীদের এমন অর্জনকে দেশের জন্য গৌরবের বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়।

আলোচনা, সম্মাননা প্রদান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন প্রবাসী চট্টগ্রামবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ। 

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: