সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের শীর্ষ তিন দাবিদারের একটি আর্জেন্টিনা

বিশ্বকাপ জয়ের শীর্ষ তিন দাবিদারের একটি আর্জেন্টিনা

বিশ্বকাপ জয়ের শীর্ষ তিন দাবিদারের একটি আর্জেন্টিনা

 নিউজ ডেস্ক : 

 ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ২০২৬ বিশ্বকাপে মাঠে নামছে আর্জেন্টিনা। আর টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের সম্ভাবনা নিয়ে বেশ আত্মবিশ্বাসী দলের অন্যতম তারকা ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ।আর্জেন্টাইন এই স্ট্রাইকারের বিশ্বাস, বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদারদের মধ্যেই রয়েছে তার দল। সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক সাফল্যই তাদের এই আত্মবিশ্বাসের ভিত্তি।

এক সাক্ষাৎকারে লাউতারো বলেন, ‘আমরা বিশ্বকাপ জয়ের শীর্ষ তিন দাবিদারের একটি। গত কয়েক বছরে আমরা যেভাবে খেলেছি এবং যে সাফল্য অর্জন করেছি, তা আমাদের এই অবস্থানে নিয়ে এসেছে।লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা গত কয়েক বছরে বিশ্ব ফুটবলে নিজেদের আধিপত্যের প্রমাণ দিয়েছে। ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে ফিনালিসিমা এবং একই বছরে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে দলটি নিজেদের অন্যতম শক্তিশালী পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

২০২২ বিশ্বকাপে শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখা লাউতারো এবারও আর্জেন্টিনার আক্রমণভাগের অন্যতম ভরসা। লিওনেল মেসির নেতৃত্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এবারও ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে নামছে।