শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়ি ঘেরাওয়ের অভিযোগ

বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়ি ঘেরাওয়ের অভিযোগ

বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়ি ঘেরাওয়ের অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে এক ইতালি প্রবাসীর বাড়ি দখলের উদ্দেশ্যে চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও করার অভিযোগ উঠেছে বিএনপির বহিষ্কৃত নেতা এবাদ উল্যা গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় দুইদিন ধরে একটি পরিবার অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (৬ জুন) ইতালি প্রবাসী মামুন মিজির স্ত্রী রোজিনা বেগম রায়পুর থানায় ১৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এর আগে শুক্রবার সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরবংশী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে অভিযুক্ত এবাদ উল্যা গাজী চরবংশী খাসেরহাট এলাকার বাসিন্দা। তিনি উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তবে গত ৯ এপ্রিল ২০২৫ সালে রায়পুরে দু'গ্রুপের সংঘর্ষ ও হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ১৫ নেতাকর্মীর সঙ্গে তাকেও দল থেকে বহিষ্কার করা হয়।

অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন শাকিল কবিরাজ, রাছেল হোসেন, ছোটন ছৈয়াল, রায়হান গাজী, ইসমাইল বেপারী, ইয়ামিন দেওয়ানসহ অজ্ঞাতনামা আরও ১২ জন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে ইতালি প্রবাসী মামুন মিজি ঘটনাস্থলে জমি কিনে বাড়ি নির্মাণ করেন। এরপর থেকে তার পরিবার সেখানে বসবাস করে আসছে। সম্প্রতি বাড়িটি দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের দাবি, ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে বাড়ির টিনের বেড়ার চারপাশে জোরপূর্বক কাঁটাতারের বেড়া স্থাপন করে। এতে পরিবারের সদস্যরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। প্রতিবাদ করলে তাদের হত্যার পর লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, এর আগেও গত ডিসেম্বর মাসে একই বাড়ি দখলের চেষ্টা করা হয়েছিল। সে সময় ভুক্তভোগী পরিবার রায়পুর থানায় একটি মামলা দায়ের করে।

ভুক্তভোগী রোজিনা বেগম বলেন, “আমার স্বামী ইতালিতে থাকেন। আমরা দীর্ঘদিন ধরে এই বাড়িতে বসবাস করছি। কিন্তু তারা বারবার আমাদের বাড়ি দখলের চেষ্টা করছে। দুইদিন ধরে আমরা অবরুদ্ধ অবস্থায় আছি। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির বহিষ্কৃত নেতা এবাদ উল্যা গাজী। তিনি বলেন, “শাকিল কবিরাজ লোকজন এনে ওই বাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া দিয়েছে। জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এ বিষয়ে একাধিকবার সালিশি বৈঠক হয়েছে। আমি সালিশদার হিসেবে সেখানে উপস্থিত ছিলাম। ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

এ বিষয়ে বক্তব্য জানতে শাকিল কবিরাজের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মাহবুব হোসেন রনি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: