শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় মাদক মুক্ত সমাজ গড়তে উপজেলা প্রশাসন তৎপর।

কসবায় মাদক মুক্ত সমাজ গড়তে উপজেলা প্রশাসন তৎপর।

কসবায় মাদক মুক্ত সমাজ গড়তে উপজেলা প্রশাসন তৎপর।

ব্যক্তি-পরিবার -সমাজ -রাষ্ট্র তথা জাতি ধ্বংসের জন্য সবচেয়ে বেশি দায়ী মাদক! বাংলাদেশের প্রাচীনতম সীমান্ত ঘেষা জনপদ কসবাতে বর্তমানে মাদকের ভয়াবহতা চরম আকার ধারণ করেছে। মাদকের ভয়াবহ তাণ্ডবে বর্তমান সমাজে কিশোর অপরাধ , চুরি- ডাকাতি, ছিনতাই, খুন এবং ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। মাদকের এই  ভয়াবহ অগ্র যাত্রার লাগাম টেনে ধরতে না পারলে আমাদের আগামী প্রজন্মের ধ্বংস সুনিশ্চিত! তবে আশার বাণী হলো -আমাদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মহোদয় কসবা কে মাদকমুক্ত করার জন্য  আন্দোলনের ডাক দিয়েছেন এবং এই মহৎ কাজে  তিনি সকল মহলের সহযোগিতা চেয়েছেন। মাননীয় এমপি মহোদয়ের এটি অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয় উদ্যোগ। 

আমরা কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়ের এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই। মাননীয় এমপি মহোদয়ের এই উদ্যোগের সাথে যুক্ত হয়ে কসবা উপজেলার অত্যন্ত চৌকস ও জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: ছামিউল ইসলাম মহোদয় ও কসবা কে মাদকমুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যারা শুধু মাদক গ্রহণ বা বহন করে তাদেরকে গ্রেফতার করলেই এই সমস্যার মূল উৎপাটন করা সম্ভব নয়। যারা এই ব্যবসায়ের মূল হোতা যারা এই অবৈধ সীমান্ত বাণিজ্যে কোটি কোটি টাকা বিনিয়োগ 

করে তথাকথিত সীমান্ত রেমিটেন্স আয়ের নামে এদেশের সহজ সরল  তরুণ- যুবকদেরকে রাতের অন্ধকারে বিএসএফের বন্দুকের নলের মুখে ঠেলে দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সমাজে তাদের মুখোশ উন্মোচন করা গেলেই কসবায় মাদকের ভয়াবহতা কমিয়ে আনা সম্ভব! আমাদের সকল শ্রেণীর পেশার মানুষ কে যার যার অবস্থান থেকে আগামী প্রজন্মকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 
বিনীত 
এস এম আরফানুল ইসলাম। প্রধান শিক্ষক। তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় 
সাধারণ সম্পাদক 
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি -কসবা উপজেলা শাখা। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।