ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কৈইখলা এলাকা থেকে ভারতীয় কয়েল ও দুটি ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় বিজিবির একটি টহলদল অভিযান চালিয়ে এসব ভারতীয় কয়েল ও ২টি ইজিবাইক আটক করে। জব্দকৃত মালামাল অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে আনার চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। জব্দকৃত মালামাল এবং ইজিবাইক প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম
