মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনারগাঁয়ে ঝালমুড়ির দাম চাওয়ায় বিক্রেতাকে পিটিয়ে আহত

সোনারগাঁয়ে ঝালমুড়ির দাম চাওয়ায় বিক্রেতাকে পিটিয়ে আহত

সোনারগাঁয়ে ঝালমুড়ির দাম চাওয়ায় বিক্রেতাকে পিটিয়ে আহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝালমুড়ি খেয়ে মূল্য  চাওয়ায় এক ঝালমুড়ি বিক্রেতাকে কাঠের চেলা দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

গত ১০ জুন, বুধবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের রাউত গাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী পেচাইন এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে মো. শফিকুল ইসলাম (৪০) ঝালমুড়ি বিক্রির জন্য রাউত গাঁও এলাকায় অবস্থান করছিলেন। এসময় রাউত গাঁও এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. মোক্তার হোসেন (৪৫) তার কাছ থেকে ঝালমুড়ি খান।

খাওয়া শেষে মুড়ি বিক্রেতা শফিক  টাকা চাইলেই মোক্তার ক্ষেপে যায়। টাকা না দিয়ে উল্টা কাঠের চেলা দিয়া শফিককে এলোপাতাড়ি পিটাতে থাকে।

হামলায় শফিকুল ইসলামের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মোক্তার হোসেন পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত শফিকুলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিনা, তা জানা যায়নি। মাত্র কয়েক টাকার জন্য একজন ক্ষুদ্র ব্যবসায়ীর উপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

মোশারফ হোসেন খসরু 
সোনারগাঁও প্রতিনিধি 
নারায়ণগঞ্জ