সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে মন্ত্রীর উপস্থিতিতে কৃষি, প্রাণিসম্পদ ও উদ্ভাবন খাতে বিভিন্ন উপকরণ বিতরণ এবং স্টার্টআপ প্রদর্শনী অনুষ্ঠিত

ঘোড়াঘাটে মন্ত্রীর উপস্থিতিতে কৃষি, প্রাণিসম্পদ ও উদ্ভাবন খাতে বিভিন্ন উপকরণ বিতরণ এবং স্টার্টআপ প্রদর্শনী অনুষ্ঠিত

ঘোড়াঘাটে মন্ত্রীর উপস্থিতিতে কৃষি, প্রাণিসম্পদ ও উদ্ভাবন খাতে বিভিন্ন উপকরণ বিতরণ এবং স্টার্টআপ প্রদর্শনী অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে শুক্রবার (১২ জুন) কৃষি, প্রাণিসম্পদ ও উদ্ভাবন খাতের উন্নয়নকে এগিয়ে নিতে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী।

দিনের শুরুতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে গরুর খাদ্য বিতরণ করা হয়।

এরপর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। একই স্থানে ২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ভার্মিকম্পোস্ট উৎপাদনকারী উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে ভার্মিকম্পোস্ট সেপারেটর বিতরণ করা হয়।
এদিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল স্টাইপেন্ড/সাপোর্ট স্কিম (EESS), উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক ধারণা উপস্থাপন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল-আল-মামুন কাওসার শেখ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), ঘোড়াঘাট। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, উদ্যোক্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে কৃষি, প্রাণিসম্পদ ও উদ্ভাবনী উদ্যোগকে আরও শক্তিশালী করা হচ্ছে। দেশের টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কৃষক, উদ্যোক্তা ও তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রদর্শিত প্রকল্পসমূহ পরিদর্শন করা হয়।


রাফছানজানী শুভ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: