বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন মাগুরা জেলা শাখার উপদেষ্টা কমিটির পরিচিত সভা এবং নবগঠিত কমিটির সদস্যদের মাঝে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মাগুরা শহরের ঢাকা রোড বটতলাস্থ বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন মাগুরা জেলা শাখার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ তারিকুল ইসলাম। এতে উপদেষ্টা কমিটির সদস্য মুফতি মহিবুল্লাহ ও মোঃ তুহিন বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ মাহমুদুর হাসান (সবুজ), সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম (তারিক)সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং নবগঠিত কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে নতুন কমিটির ৩৫ জন সদস্যের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং তাদের হাতে সংগঠনের পরিচয়পত্র তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শ্রমিকবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
