মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘারপাড়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত।

বাঘারপাড়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত।

বাঘারপাড়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত।

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে। ১৩ ও ১৪ জুন অনুষ্ঠিত এ আয়োজনের লক্ষ্য স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তির ব্যবহার এবং সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির বিকল্প নেই। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সঠিক প্রয়োগ ও সম্প্রসারণের মাধ্যমে কৃষি, মৎস্য, শিক্ষা এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও জনসেবার মান উন্নয়ন সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিদ হোসেন রুমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান, উপজেলা আইসিটি অফিসার প্রহলাদ দেবনাথ, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ওয়াহেদুজ্জামান। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় উদ্ভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
 

দুই দিনব্যাপী এ সেমিনার ও প্রদর্শনীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি, গবেষণাভিত্তিক প্রকল্প এবং ব্যবহারিক উদ্ভাবন তুলে ধরা হয়। প্রদর্শনী ঘুরে দর্শনার্থীরা প্রযুক্তিগুলোর কার্যকারিতা, বাস্তব প্রয়োগ এবং সমাজ ও অর্থনীতিতে এর সম্ভাব্য অবদান সম্পর্কে ধারণা লাভ করেন।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ স্থানীয় উদ্ভাবকদের উৎসাহিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

শহিদুল ইসলাম যশোর বাঘারপাড়া প্রতিনিধিঃ