মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, শালিখায়ও শুরু

দেশে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, শালিখায়ও শুরু

দেশে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, শালিখায়ও শুরু

পরিবেশ সংরক্ষণ ও দেশব্যাপী সবুজায়নের লক্ষ্যে সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মাগুরার শালিখা উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সরকারের উদ্যোগে সারা দেশে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শালিখা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন শালিখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান।
 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল হাসনাত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মো. ইলিয়াস হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্সি আনিসুর রহমান মিলটন, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 

সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান বলেন, “আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে অগ্রাধিকার ভিত্তিতে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”
 

তিনি আরও বলেন, দেশের প্রতিটি অঞ্চলে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জনসাধারণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। শালিখা উপজেলায় কৃষি বিভাগের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হলো।

জসীম উদ্দীন: শালিখা (মাগুরা) প্রতিনিধি: