বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় একদিনে চারটি প্রাণহানি: বিদ্যুৎস্পৃষ্ট, পানিতে ডুবে ও বজ্রপাতে শোকের ছায়া এলাকায়

সাতক্ষীরায় একদিনে চারটি প্রাণহানি: বিদ্যুৎস্পৃষ্ট, পানিতে ডুবে ও বজ্রপাতে শোকের ছায়া এলাকায়

সাতক্ষীরায় একদিনে চারটি প্রাণহানি: বিদ্যুৎস্পৃষ্ট, পানিতে ডুবে ও বজ্রপাতে শোকের ছায়া এলাকায়

সাতক্ষীরা জেলায় পৃথক তিনটি দুর্ঘটনায় একদিনে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন, সদর উপজেলার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশু এবং কলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ঘটে। পৃথক এসব ঘটনায় পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলার এক এলাকায় বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহসিন আলী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তিনি মারা যান বলে নিশ্চিত করা হয়েছে।
 

অন্যদিকে, সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় বেতনা নদীতে ও মাছের ঘরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর নদী ও মাছের ঘর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
 

এদিকে, কলারোয়া উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পৃথক এসব হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: