বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

মাগুরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

মাগুরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

বর্তমান সরকার পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার দুপুরে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় পুকুরপাড়ে  বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মাগুরা জেলা প্রশাসক  মোতাকাব্বির আহমেদ প্রধান অতিথি থেকে  এ কর্মসূচি শুভ উদ্বোধন করেন। এ সময় মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার,জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল আউয়াল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম ও মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

 মাগুরা জেলা প্রশাসন, পৌর প্রশাসন ও সামাজিক বনায়ন কর্মসূচি মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আয়োজকরা জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান  ২৫ বছরে সারাদেশে  ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি ঘোষণা করেছেন। এরই আলোকে আজ মাগুরা জেলায় এ কর্মসূচি শুরু হলো। প্রতিটি সরকারি বেসরকারি ভবনে, বিদ্যালয় মাদ্রাসার আশেপাশে, সরকারি পতিত জমিতে, নদীর ধারে, পুকুরের পাশে,খাল বিলের আশেপাশে এ কর্মসূচির বৃক্ষরোপণ অব্যাহত থাকবে।

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি :