বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা  প্রতিনিধি:
মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা রবিবার (১৪ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবীর, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ আহমেদ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ হোসেন, মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন ফকির, আদর্শ কলেজের অধ্যক্ষ কাজিয়ার রহমান, এনএসআই-এর প্রতিনিধি, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুননাহার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মোস্তফা এবং জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাইদ আহমেদসহ অন্যান্য সদস্যরা।
সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, “মাগুরা জেলাকে বসবাসের জন্য আরও নিরাপদ ও উপযোগী রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।” তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী করতে শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষকদের নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “মাগুরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।” তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনসহ পুলিশের সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরে জনসাধারণের সহযোগিতা কামনা করেন।