সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাছের অভয়াশ্রমে বিশেষ অভিযান

মাছের অভয়াশ্রমে বিশেষ অভিযান

মাছের অভয়াশ্রমে বিশেষ অভিযান

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মাছের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলার নির্ধারিত জলাশয়ে ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকায় এ সময়ের মধ্যে অবৈধভাবে মাছ শিকার বন্ধে নিয়মিত তদারকি কার্যক্রম চলমান রয়েছে।

এরই অংশ হিসেবে আজ (১৬ জুন) করিমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির। অভিযানে সার্বিক সহযোগিতা করেন করিমগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন।

অভিযান চলাকালে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রায় ২৫০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে ভবিষ্যতে এসব অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করা না যায়।

উপজেলা প্রশাসন জানায়, মাছের প্রজনন ও জলজ সম্পদ সংরক্ষণের স্বার্থে ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার বা অবৈধ জাল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবং জনস্বার্থে অভিযান চলমান থাকবে বলে সহকারী কমিশনার (ভুমি) আল আমিন কবির যানান।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা মৎস্যসম্পদ রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

করিমগঞ্জ প্রতিনিধি রোমান।