বুধবার, জুন ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুভ আরবি নববর্ষ ১৪৪৮ হিজরি

শুভ আরবি নববর্ষ ১৪৪৮ হিজরি

শুভ আরবি নববর্ষ ১৪৪৮ হিজরি

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি:

পবিত্র আরবি নববর্ষ ১৪৪৮ হিজরি উপলক্ষে  
কুতুবুল আলম মোজাদ্দিদে জামান পীরে কামেল শাহশুফী আলহাজ্ব হজরত মাওলানা মোঃ হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব হুজুর (রহঃ) প্রতিষ্ঠিত  মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি ও দেশের সর্বস্তরের মুসলমানদের  কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট  আলেমেদ্বীন আমিরে শরিয়ত ও তরিকত শাহশুফী আলহাজ্ব হজরত মাওলানা মোঃ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব মদিনার জামাত কামাল্লা দরবার শরিফ ও সংগঠনের সম্মানিত মহাসচিব  আলহাজ্ব হজরত মাওলানা মোঃ হেদায়েত উল্লাহ্ খন্দকার সাহেব (ছোট হুজুর) 
মঙ্গলবার বিকেলে আমাদের প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাৎকারে তারা বলেন, “নতুন হিজরি বছর আমাদের জীবনে শান্তি, কল্যাণ, সুখ, সমৃদ্ধি ও মহান আল্লাহ তাআলার অশেষ রহমত বয়ে আনুক। মহান আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করে নেক আমলের তাওফিক দান করুন এবং ইসলামের সুমহান আদর্শে জীবন পরিচালনার শক্তি ও সামর্থ্য দান করুন।”
পীর সাহেব হুজুর আরও বলেন, “পবিত্র হিজরি নববর্ষ মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, ত্যাগ, ধৈর্য ও ইসলামী মূল্যবোধে জীবন গঠনের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ উপলক্ষে আমি প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই-বোন এবং দেশের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
শুভেচ্ছা বার্তায় তিনি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, অগ্রগতি এবং মানবতার শান্তি কামনা করেন। পাশাপাশি তিনি সকলকে পবিত্র আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির শুভেচ্ছা জানিয়ে বলেন, “নতুন বছর আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা করুক এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাক।”
শেষে তিনি মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের পক্ষ থেকে সবাইকে পবিত্র আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান