বুধবার, জুন ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, নাঈম-নাদিয়ার উদযাপন ভাইরাল

মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, নাঈম-নাদিয়ার উদযাপন ভাইরাল

মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, নাঈম-নাদিয়ার উদযাপন ভাইরাল

অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবং তার স্বামী অভিনেতা ফারুক সোবহান নাঈম। প্রিয় দল আর্জেন্টিনার বড় জয় ও লিওনেল মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বাসে মেতে ওঠেন এই তারকা দম্পতি। তারা যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে অবস্থিত অ্যারোহেড স্টেডিয়ামে বসে ম্যাচটি উপভোগ করেন।

বুধবার (১৭ জুন) ম্যাচ শেষে নাদিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন। সেখানে গ্যালারিতে বসে নাঈমের সঙ্গে আর্জেন্টিনার জয় উদযাপন করতে দেখা যায় তাকে।

শেয়ার করা ছবি ও ভিডিওতে নাদিয়াকে আর্জেন্টিনার জার্সি পরা অবস্থায় দেখা যায়। অন্যদিকে নাঈম দলের জার্সি না পরলেও আর্জেন্টিনার পতাকার রঙের সঙ্গে মিল রেখে আকাশি রঙের টি-শার্ট পরেছিলেন। ম্যাচজুড়ে দুজনকেই প্রিয় দলের সমর্থনে উচ্ছ্বসিত দেখা যায়।

নাদিয়ার পোস্ট প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তাদের এই অভিজ্ঞতার প্রশংসা করেন।

প্রসেনজিৎ দাস নামে একজন লেখেন, ‘জীবন সার্থক, বসের খেলা সামনে থেকে দেখা।’

আরেক ভক্ত সাদিয়া আফরিন মন্তব্য করেন, ‘ইতিহাসের সাক্ষী হয়ে গেছেন, অভিনন্দন।’

তবে সবাই যে আর্জেন্টিনার জয়ে সমান উচ্ছ্বসিত ছিলেন, তা নয়। কিছু নেটিজেন কটাক্ষও করেছেন।

এমডি দেলোয়ার হোসেইন নামে একজন প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে পারভেজ আলম স্বপন মন্তব্য করেন, ‘আর্জেন্টিনা ফ্যানদের উদ্দেশে একটু ধীরে লাফান! প্রতিপক্ষের অর্ধেক খেলোয়াড় ইনজুরিতে, আর আপনাদের উদযাপন দেখে মনে হচ্ছে ব্রাজিল, জার্মানি আর ফ্রান্সকে এক ম্যাচে হারিয়ে দিয়েছেন।’

উল্লেখ্য, অভিনেত্রী নাদিয়া আহমেদের প্রথম সংসার ভেঙে যাওয়ার পর ২০১৬ সালের ১৫ জানুয়ারি অভিনেতা নাঈমকে বিয়ে করেন। দীর্ঘদিন ধরে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই তারকা দম্পতি। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।