বুধবার, জুন ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক শিক্ষক, একাধিক প্রতিষ্ঠান

এক শিক্ষক, একাধিক প্রতিষ্ঠান

এক শিক্ষক, একাধিক প্রতিষ্ঠান

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সদস্য গোলাম আজম শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “একজন এমপিওভুক্ত শিক্ষক প্রাইভেট পড়ান, কোচিং সেন্টার পরিচালনা করেন এবং নিজ বাড়িতে একটি কেজি স্কুলও পরিচালনা করেন। একজন মহিলা শিক্ষিকা হয়ে এতগুলো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকা কতটুকু যৌক্তিক, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।”
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়টি নিশ্চিত করতে কার্যকর তদারকি প্রয়োজন।
সভায় উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন। তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার অগ্রগতি এবং জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফ্লোরা ইকবালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে ইউএনও আফরিন জাহান বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। তিনি জনসেবা নিশ্চিতকরণ, সামাজিক সমস্যা সমাধান এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং চলমান সমস্যার সমাধান সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।