বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় সাপের কামড়ে মৃত্যু

মাগুরায় সাপের কামড়ে মৃত্যু

মাগুরায় সাপের কামড়ে মৃত্যু

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি:

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের মাধবপুর গ্রামে সাপের কামড়ে জোহরা খাতুন (৬০) নামে চার সন্তানের জননীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে তার মৃত্যু হয়। নিহত জোহরা মাধবপুর গ্রামের বাসিন্দা মো: হালিম মল্লিকের স্ত্রী।এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে তিনি বাড়ির উঠানে বসে ভাত খাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি সাপ তাকে দংশন করে। প্রথমে বিষয়টি গুরুত্বের সঙ্গে না নিলেও কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান।

সেখানে কবিরাজ বিভিন্ন পদ্ধতিতে তার শরীর থেকে বিষ নামানোর চেষ্টা করেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জোহরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। পরিবারের সদস্যরা জানান, জোহরা ছিলেন চার সন্তানের জননী এবং পরিবারের একজন অভিভাবকসুলভ ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণ বিশ্বাস বলেন, রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাপের কামড়ের ক্ষেত্রে কোনো ধরনের ঝাড়ফুঁক বা কবিরাজি চিকিৎসার ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা জরুরি। সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রয়োগ করা গেলে অনেক ক্ষেত্রেই রোগীর জীবন রক্ষা করা সম্ভব।

বর্তমানে নিহতের মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।