রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুভ জন্মদিন সাদিয়া ইসলাম মৌ

শুভ জন্মদিন সাদিয়া ইসলাম মৌ

শুভ জন্মদিন সাদিয়া ইসলাম মৌ

বাংলাদেশের জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ-এর জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
১৯৭৬ সালের ২১ জুন জন্মগ্রহণকারী মৌ দেশের মডেলিং জগতের অন্যতম উজ্জ্বল নাম। ১৯৮৯ সালে তাঁর মডেলিং ক্যারিয়ার শুরু হয়। তাঁর মা রাশা ইসলাম ছিলেন বাংলাদেশের স্টিল অ্যাড মডেলিংয়ের পথিকৃৎ এবং দেশের প্রথমদিকের মডেল ও নৃত্যশিল্পীদের একজন।

মায়ের অনুপ্রেরণায় শৈশবেই নৃত্যচর্চার সঙ্গে যুক্ত হন মৌ এবং পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমিতে নৃত্যশিক্ষা গ্রহণ করেন। তাঁর শিক্ষকদের মধ্যে ছিলেন রাহিজা খানম ঝুনু ও কবিরুল ইসলাম রতন।


মডেল হিসেবে অসামান্য জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি তিনি একজন সফল নৃত্যশিল্পী ও অভিনেত্রী। ‘চিত্রাঙ্গদা’, ‘শ্যামা’, ‘মায়ার খেলা’, ‘চণ্ডালিকা’ ও ‘নকশীকাঁথার মাঠ’সহ বিভিন্ন নৃত্যনাট্যে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। ১৯৯৪ সালে ‘অভিমানে অনুভবে’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে। এরপর ‘অল দ্য বেস্ট’, ‘বদনাম’, ‘মনে পড়ে রুবি রায়’, ‘নীল আকাশ প্রেম বিষ’সহ বহু জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন।


বর্তমানে তিনি বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিজীবনে তিনি জনপ্রিয় অভিনেতা -এর সহধর্মিণী। তাঁদের এক কন্যা পুষ্পিতা এবং এক পুত্র পূর্ণ রয়েছে।
জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করছে এন্টার টিভি পরিবার।