সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শো বাতিল করে হাসপাতালে নচিকেতা

শো বাতিল করে হাসপাতালে নচিকেতা

শো বাতিল করে হাসপাতালে নচিকেতা

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর আজ রোববার (৭ ডিসেম্বর) একটি শোতে গান করার কথা ছিল। যদিও হঠাৎ শারীরিক অবনতি হওয়ায় সেই শো বাতিল করতে হয়েছে তাকে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন।

গতকাল শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় হৃদ্‌যন্ত্রের জটিলতা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকদের পর্যবেক্ষণে এখন তিনি স্থিতিশীল।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই নচিকেতার শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। অসুস্থতার কারণেই তিনি আসানসোলে নির্ধারিত শোতেও অংশ নিতে পারেননি।

এর আগেও ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অসুস্থতার কারণে একটি শো বাতিল করতে হয়েছিল নচিকেতাকে।

সে সময় তার পরিবার জানিয়েছিল, তিনি সারভাইকাল স্পন্ডিলাইটিসে ভুগছেন। শীতকালে এ সমস্যাটি বাড়ে এবং টানা শো করতে হলে অবস্থার আরও অবনতি ঘটে।