রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে এসে যে কারণে কেঁদেছিলেন শাকিরা

বাংলাদেশে এসে যে কারণে কেঁদেছিলেন শাকিরা

বাংলাদেশে এসে যে কারণে কেঁদেছিলেন শাকিরা

এ মুহূর্তে ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্ব কাঁপে ফুটবলে। আর সেই উন্মাদনাও ছড়িয়ে পড়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে। ফুটবল বিশ্বকাপ মানেই মাঠের লড়াইয়ের সঙ্গে কথার লড়াই। বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতিয়েছেন কলম্বিয়ান পপতারকা শাকিরা। যার কণ্ঠ আর গ্ল্যামার বিশ্বজুড়ে কোটি ভক্তের মনে ভেসে ওঠে। তার গান নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। 


বর্তমানে এ পপতারকা একাধিক কারণে খবরের শিরোনামে হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— সাম্প্রতিক ফুটবলের উদ্বোধনী মঞ্চে তার পারফরম্যান্স ঘিরে তৈরি হওয়া 'বডি ডাবল' ব্যবহারের গুজব। 


এ ছাড়া স্পেনের কর ফাঁকি-সংক্রান্ত মামলা। স্পেনে বসবাসের সময় কর ফাঁকি দেওয়ার অভিযোগ ও আইনি ঝামেলা শাকিরার ক্যারিয়ারের অন্যতম বড় বিতর্ক। অভিযোগের মুখে স্পেনের কর কর্তৃপক্ষকে 'ইনকুইজিশন' বা ধর্মীয় আদালতের সঙ্গে তুলনা করে তীব্র সমালোচনা করেন এবং আইনি চুক্তি ও জরিমানার মাধ্যমে স্পেনের বার্সেলোনার সেই বিচারের নিষ্পত্তি করেন।


এ ছাড়া জেরার্ড পিকের সঙ্গে  বিচ্ছেদ এবং স্পেনে তার নিজস্ব স্টেডিয়াম নির্মাণের ঘোষণা নিয়ে ব্যাপক আলোচনা। স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর তাদের তিক্ততা তুঙ্গে ওঠে। সাবেক সঙ্গীকে ইঙ্গিত করে গানে ঠোঁট মেলানোর কারণে ভক্ত ও সমালোচকদের মাঝে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়।

আর নিজের ওয়ার্ল্ড ট্যুরের সমাপ্তি টানতে স্পেনে সম্পূর্ণ নিজস্ব খরচে একটি অস্থায়ী স্টেডিয়াম তৈরির নজিরবিহীন পরিকল্পনা ঘোষণা করে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও বিতর্কের জন্ম দেন শাকিরা।


ফুটবল বিশ্বকাপের সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়া এ কলম্বিয়ান তারকাকে নিয়ে এখন জোর আলোচনা শুরু হয়েছে। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নজরকাড়া পারফরম্যান্সের পর সামাজিক মাধ্যমে একটি অদ্ভুত ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেসি থিওরি ছড়িয়ে পড়ে। অনেক নেটিজেনের দাবি— মঞ্চে স্বয়ং শাকিরা নন; বরং তার কোনো 'বডি ডাবল' বা রূপধারী ক্লোন পারফর্ম করেছে। 

আজ বিশ্বকাপের উন্মাদনার মধ্যে যখন শাকিরার পারফর্ম ও গ্ল্যামার নিয়ে তুমুল আলোচনা, ঠিক তখনই অনেকে হয়তো জানেন না প্রায় দুই দশক আগে এই শাকিরাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের গল্প শুনেছিলেন। তাদের সঙ্গে হেসেছিলেন, কেঁদেছিলেন এবং তাদের স্বপ্নগুলোকে নিজের হৃদয়ে ধারণ করেছিলেন।

.