সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মা-মেয়ের মৃত্যুর ঘটনায় বন্ধ হওয়া সেবা ক্লিনিক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

মা-মেয়ের মৃত্যুর ঘটনায় বন্ধ হওয়া সেবা ক্লিনিক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

মা-মেয়ের মৃত্যুর ঘটনায় বন্ধ হওয়া সেবা ক্লিনিক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

চট্টগ্রামের ফটিকছড়িতে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় আলোচিত ও পরবর্তীতে বন্ধ হয়ে যাওয়া 'ফটিকছড়ি  সেবা ক্লিনিক এন্ড ল্যাব ইন' সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে ফটিকছড়ি প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক, দৈনিক মানবকণ্ঠ ও এন্টার টিভির সাংবাদিক শাহনেওয়াজ নাজিমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তিনি ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি স্থানীয় সাংবাদিক সমাজে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে সেবা ক্লিনিকে মা-মেয়ের মৃত্যুর ঘটনা, প্রশাসনিক পদক্ষেপ এবং ক্লিনিকটির লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর থেকেই সাংবাদিক শাহনেওয়াজ নাজিমকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, গত ১৯ জুন ফটিকছড়িতে বিএনপির একটি কর্মসূচি চলাকালে যুবদল নেতা রশিদ চৌধুরী তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন এবং তাকে তার উপর হামলা করে তার পাঞ্জাবীর কলার ধরে টানাহেঁচড়া করেন।

পরবর্তীতে নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন তিনি।

সাংবাদিক শাহনেওয়াজ নাজিম বলেন, “জনস্বার্থে তথ্য-উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশ করেছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হত্যার হুমকি পাওয়াটা অত্যন্ত উদ্বেগজনক। আমি আমার নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।”

এদিকে অনুসন্ধানে জানা গেছে, আলোচিত সেবা ক্লিনিকটির লাইসেন্স ও অনুমোদন সংক্রান্ত বিভিন্ন অসঙ্গতির অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ক্লিনিকটির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু শর্ত পূরণ ও লাইসেন্স নবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। মা-মেয়ের মৃত্যুর ঘটনার পর এসব বিষয় নতুন করে আলোচনায় এসেছে।

উল্লেখ্য, ২০২৩ সালে সেবা ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে এক মা ও তার মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে ক্লিনিকটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার নিন্দা জানিয়ে ফটিকছড়ি প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, “সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিক শাহনেওয়াজ নাজিমের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। গণমাধ্যমকর্মীরা যাতে নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

অন্যদিকে, এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা রশিদ চৌধুরীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল মনে করছে, একদিকে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগের বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি সেবা ক্লিনিকের লাইসেন্স ও পরিচালনা সংক্রান্ত অভিযোগগুলোরও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে তারা মনে করেন। 

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: