রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের শুভ জন্মদিন

আজ তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের শুভ জন্মদিন

আজ তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের শুভ জন্মদিন

চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়) হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন সুপারস্টার। তিন দশকেরও বেশি সময় তামিল চলচ্চিত্রে সফল অভিনয়ের পর রাজনীতিতে প্রবেশ করে তিনি বর্তমানে তামিলনাড়ুর নবম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিনেতা, নৃত্যশিল্পী, গায়ক, রাজনীতিবিদ এবং সমাজসেবক থালাপতি বিজয়-কে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

বিজয় ১৯৭৪ সালে ২২শে জুন মাদ্রাজে (এখন চেন্নাই) জন্মগ্রহণ করেন। তার বাবা এস এ চন্দ্রশেখর একজন তামিল চলচ্চিত্র পরিচালক এবং তার মা শোভা চন্দ্রশেখর একজন প্লেব্যাক গায়ক এবং কর্ণাটিক কণ্ঠশিল্পী। তার বাবা খ্রিস্টান ভেল্লালার বংশোদ্ভূত এবং তার মা একজন হিন্দু। বিজয়ের একটি বোন ছিল বিদ্যা, যিনি মাত্র দুই বছর বয়সে মারা যান।


প্রাথমিকভাবে কোডাম্বাক্কামের ফাতিমা ম্যাট্রিকুলেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা করে। বিজয় পরে ভিরুগামবাক্কামের বালালোক ম্যাট্রিকুলেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং লয়োলা কলেজ থেকে ভিজ্যুয়াল কমিউনিকেশনে ডিগ্রি অর্জন করেন।
বিজয়ের চলচ্চিত্রজীবনের যাত্রা শুরু মাত্র ১০ বছর বয়সে, ১৯৮৪ সালে ভেট্ট্রি সিনেমা দিয়ে, যেখানে তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। এটি পরিচালনা করেছিলেন তাঁর বাবা, তামিল চলচ্চিত্র পরিচালক এস. এ. চন্দ্রশেখর। ১৯৯২ সালে নালাইয়া থিরপু দিয়ে বিজয়ের নায়ক হিসেবে অভিষেক হয়।

 

এরপর কঠিন সময় পেরিয়ে ১৯৯৪ সালের রাসিগান সিনেমার মাধ্যমে তিনি পেয়েছিলেন প্রথম বাণিজ্যিক সাফল্য, এবং এখান থেকেই যুক্ত হয় ‘ইলায়া থালাপতি’ উপাধি, যা পরে প্রতিষ্ঠা পায় ‘থালাপতি’ (নেতা) হিসেবে।
অভিনয়ের পাশাপাশি তার চরিত্রের বৈচিত্র্যতাও দারুণ প্রশংসনীয়—
প্রিয়ামুডান (১৯৯৮)-এ এক অতিস্বত্বার অধিকারী প্রেমিক,
 "আজাগিয়া তামিল মাগান" (২০০৭)-এ প্লে-বয়,
থিরুমালাই (২০০৩) এবং ঘিলি (২০০৪)-এর অ্যাকশন হিরো রূপে দারুণ জনপ্রিয়তা লাভ করেন।
ঘিলি ছিল প্রথম তামিল সিনেমা যা ₹৫০০ মিলিয়ন আয় করেছিল।
এরপর একের পর এক ব্লকবাস্টার—
থিরুপাচ্চি, পোক্কিরি, থুপ্পাক্কি, কাঠ্থি, থেরি, মার্সাল, সরকার, বিগিল, মাস্টার—সবই বক্স অফিস হিট।


তাঁর পরবর্তী চলচ্চিত্রগুলোতে তিনি শুধু বিনোদন নয়, বরং সমাজ, রাজনীতি ও পরিবেশ নিয়ে সচেতনতা গড়ে তোলার কাজও করেছেন।
বিজয়ের জনপ্রিয়তা ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছেছে। তিনি বহুবার গুগল ও টুইটারে “সবচেয়ে খোঁজাকৃত ও আলোচিত অভিনেতা” হিসেবে উঠে এসেছেন।
পুরস্কার ও সম্মাননা:
৯ বার বিজয় অ্যাওয়ার্ডস,
৪ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথ,
২ বার তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস,
১৯৯৮ সালে তামিলনাড়ু সরকারের ‘কালাইমণি’ পুরস্কার,
২০০৭ সালে ড. এম. জি. আর. এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি।


সমাজসেবায়ও তিনি অনন্য।
-তাঁর প্রতিষ্ঠিত সংগঠন বিজয় মাক্কাল ইয়াক্কাম বহু বছর ধরে শিক্ষা, চিকিৎসা ও দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।
-তিনি তাঁর আয় থেকে একটি অংশ ব্যয় করেন সুবিধাবঞ্চিতদের জন্য।
২০১৩ সালে ‘V Go Green’ ক্যাম্পেইনের দূত হিসেবে যুক্তরাষ্ট্র কনস্যুলেট তাঁকে মনোনীত করে।
তিনি কোকা-কোলার তামিলনাড়ুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এবং আইপিএলের চেন্নাই সুপার কিংস দলের সঙ্গেও যুক্ত ছিলেন।
তিন দশকেরও বেশি সময় ধরে তামিল চলচ্চিত্রে (কলিউড) রাজত্ব করার পর, ২০২৪ সালে তিনি অভিনয় থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। ২০২৪ সালের ২রা ফেব্রুয়ারি তিনি তাঁর নিজস্ব রাজনৈতিক দল তামিলগা ভেট্রি কড়গম (টিভিকে) প্রতিষ্ঠা করেন।

 

২০২৬ সালের মে মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়লাভ করে তিনি রাজ্যের ৯ম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 
ব্যক্তিগত জীবনে তিনি সংগীতা স্বর্ণালিগামকে বিয়ে করেন ১৯৯৯ সালে। তাঁদের ঘরে একটি পুত্র এবং একটি কন্যা রয়েছে।

থালাপতির জন্মদিনে তাঁর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা রইলো। সিনেমার পর্দায় ও বাস্তব জীবনে তিনি যেন আরও বহু হৃদয় জয় করে এগিয়ে যান মানবতা ও শিল্পের পথে। 
থালাপতি বিজয়ের জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্যময় ভবিষ্যৎ কামনা করি।
এন্টার টিভি পরিবার থেকে ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা রইল আপনার জন্য।